সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

জয়পুরহাটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
জয়পুরহাটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে প্রেসক্লাব চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এর আগে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে একুশে টেলিভিশন ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু ।

কেক কাটা শেষে একুশে টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, দৈনিক জয়পুরহাট খবরের সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম মন্ডল, সহ-সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক তিতাস মোস্তাফা, এনটিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি শাহাজান সিরাজ মিঠু, নিউজ টুয়েন্টিফোর ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, যুমনা টেলিভিশন ও মানবজমিনের জেলা প্রতিনিধি আবদুল আলিম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষার, বাংলাদেশ জিটিভির জেলা প্রতিনিধি খ ম আব্দুর রহমান রনি, সময় টিভি ও দৈনিক আমাদের সময়ের শাহিদুল ইসলাম সবুজ, সমকালের শাহারুল আলম, ইনকিলাবের আবু মুছা ও মাছরাঙ্গা টেলিভিশনের আল মামুন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ।

স/অ