সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

শনির আরও ৫টি চাঁদের খোঁজ

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৯১ মিনিট পড়া
শনির আরও ৫টি চাঁদের খোঁজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌরজগতের শনি গ্রহের আরও পাঁচটি চাঁদের খোঁজ পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদগুলো এতদিন বলয়ের আড়ালে লুকিয়ে ছিল। বছর দুয়েক আগে নাসার মহাকাশযান ‘ক্যাসিনি’ ঢুকে পড়েছিল শনির বলয়ের মধ্যে।

সে সময় ক্যাসিনির নজরে পড়ে যায় চাঁদগুলো। তবে তখন পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কারণ সেগুলো ছিল পুরোপুরি বরফে মোড়া। ক্যাসিনির পাঠানো ছবিতে পাঁচটি চাঁদ স্পষ্ট হয়েছে। তাদের নাম দেয়া হয়েছে- ‘প্যান’, ‘অ্যাটলাস’, ‘ড্যাফনিস’, ‘প্রমিথিউস’ ও ‘প্যান্ডোরা’।

জ্যোতির্বিজ্ঞানীরা দেখেছেন, পাঁচটির মধ্যে যে দুটি চাঁদ শনির বলয়ের খুব কাছাকাছি, সেগুলোর পিঠ বেশি এবড়োখেবড়ো আর আকারে অনেকটা ডিম বা লম্বাটে আলুর মতো। ওই দুটি চাঁদের নাম ড্যাফনিস ও প্যান। অন্যগুলো বরফে ঢাকা।