সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৯১ মিনিট পড়া
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
সিল্কসিটিনিউজ ডেস্ক:
কক্সবাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দস্যু বাহিনী ও মাদককারবারীদের পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। এ সময় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (২৭ মার্চ) ভোরে জেলার পেকুয়ায় ও টেকনাফে এ ‘বন্দুকযুদ্ধে’র  ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টেকনাফে অভিযান পরিচালানা করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে মাদককারবারীরা গুলি ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্ম-রক্ষার্থে পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়।

টেকনাফ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, নিহত দুইজন রোহিঙ্গা মাদককারবারী।

এছাড়া পেকুয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) এর অধিনায়ক (সিও) মেজর মেহেদী হাসান।

জানা যায়, টেকনাফে চালানো অভিযানে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আর পেকুয়ায় দস্যুদের কাছ থেকে ৮ আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।