সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০১৯১ মিনিট পড়া
রাজশাহীতে অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর শাহমখদুম থানা পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ বত্রিশ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন, নগরীর নওদাপাড়া এলাকার বিপ্লব উদ্দীনের ছেলে কাকোলী বেগম (৩২), একই এলাকার আরমান আলী এবং শালবাগান এলাকার তাহাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২২)। এ ছাড়া এ সময় তাদের নিকট হতে নগদ বত্রিশ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই ব্যক্তি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার মৃত শেখ নুরুদ্দিন আহম্মেদের ছেলে শেখ মো. জসিম উদ্দিন। তিনি একটি মশার কয়েল তৈরির কোম্পানিতে চাকরি করেন। গত ২৪শে মার্চ কর্মস্থলে যাওয়ার পথে অপহরণের শিকার হন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা ভুক্তভোগীর পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে, অন্যথায় জসিম উদ্দিনকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ভুক্তভোগীর ভাই জাহিদুর রহমান গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। অপহরণকারীরা রাজশাহীতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে রাজবাড়ী জেলা পুলিশ শাহমখদুম থানা পুলিশকে অবহিত করে। শাহমখদুম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

স/বি