সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
রাজনীতি

খালেদা জিয়ার জামিন আদালতের এখতিয়ার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৯১ মিনিট পড়া
খালেদা জিয়ার জামিন আদালতের এখতিয়ার: আইনমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, তাই আদালত তাকে সাজা দিয়েছেন। তাকে জামিন হবে কিনা সে বিষয়ে সরকারের কিছুই করার নেই। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা নিজের ঘর সামলাতে পারেন না, তারা তো কত কথাই বলছেন। তাদের নিয়ে আমাদের কথা হতে পারে না। তারা খালেদা জিয়ার মামলা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান প্রমুখ।