সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
রাজনীতি

‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন’

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০১৯১ মিনিট পড়া
‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে আঁতাত করে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন জিয়াউর রহমান। এজন্য বিভিন্ন সময় দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল তাকে। এখন তার প্রতিষ্ঠিত দলের ভূমিকাও একই।

আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি ৭ মার্চ মানে না। মুজিবনগর দিবস পালন করে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান। আজীবন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই ক্ষমতায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।

সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।