সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শাহজালালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৯২ মিনিট পড়া
শাহজালালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী অস্ত্রসহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার অস্ত্রটি নিজের লাইসেন্সকৃত বলে দলীয় সূত্র জানিয়েছে। ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে আসার মধ্যে এ ঘটনা ঘটে।

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী জরুরি কাজের জন্য আজ সোমবার সকালের ফ্লাইটে ঢাকায় যান। ঢাকার কাজ সেরে তিনি ৫.৩০ এর ফ্লাইটে যশোরের উদ্দেশ্যে রওনা হন।

সূত্র জানায়, ফ্লাইটের পূর্বনির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে তাঁর কিছুটা বিলম্ব হয়। এ অবস্থায় লাইসেন্সকৃত অস্ত্র জমাদানের স্থানে জমা না দিয়ে তড়িঘড়ি করে অস্ত্ররাখা ছোট ব্যাগটি নিয়েই বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে চেক করার সময় অস্ত্র রাখার বিষয়টি ধরা পড়ে।

এ অবস্থায় দায়িত্বথাকা বিমানবন্দর পুলিশ তাকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি পুলিশের হেফাজতে ছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

দলীয় সূত্র জানায়, ভুলবশত এমন ঘটনা ঘটেছে। অস্ত্রটি ছোট পিস্তল। যা লাইসেন্সকৃত। সময়ের অভাবে তড়িঘড়ি করে তিনি বিমানবন্দরে প্রবেশ করেন।

দলীয় সূত্র আরো জানিয়েছে, পাশাপোল ইউনিয়নে পূর্ব নির্ধারিত উপজেলা নির্বাচন উপলক্ষে প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামের উদ্দেশ্যে তিনি ঢাকার কাজ সেরে যশোরের উদ্দেশ্যে রওনা হন।