সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

এখনও শপথ না নেয়ার পক্ষে মোকাব্বির: ড. কামাল

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৯২ মিনিট পড়া
এখনও শপথ না নেয়ার পক্ষে মোকাব্বির: ড. কামাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আগামীতে শপথ নিতেও পারেন, নাও নিতে পারেন। শপথ নেবেন কিনা, সেটি দলীয়ভাবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। সবাই মিলে শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে ভালো। তবে আমরা এখনও শপথ না নেয়ার পক্ষে।

শনিবার বিকালে গণফোরামের সভাপতি পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. কামাল এ কথা বলেন।

তিনি বলেন, বিগত একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বরের কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। তবে দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে।

ড. কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। গত নির্বাচনে বিএনপি-গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র আট আসনে জয়ী হয়।

এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট বলে আসছিল, তাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। তবে গত ৭ মার্চ শপথ নিয়ে ফেলেন আওয়ামী লীগ থেকে এসে গণফোরামের রাজনীতি করে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।

গণফোরামের আরেক নির্বাচিত সদস্য মোকাব্বির খান সম্প্রতি শপথ নেয়ার সিদ্ধান্ত জানালেও পরে তাকে আর তা গ্রহণ করতে দেখা যায়নি। বিএনপির নির্বাচিত ৬ সংসদ সদস্য শপথ নেবেন না বলেই জানিয়ে আসছে দলটি।

সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম খান কামাল, এসএম আলতাফ হোসেন, মোকাব্বির খান, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ। উপস্থিত ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ, মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিন, ইঞ্জি. সিরাজুল হক।