সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতির জনকের প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৯২ মিনিট পড়া
জাতির জনকের প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত ৪৯ কাউন্সিলররাও ছিলেন।

এরপর তাদের বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শহীদদের সমাধি ও ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।

এর আগে আজ সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ নেন আতিকুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান।

পরে দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছে।

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম জয়ী হন। তিনি ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাফিন আহমেদকে হারান।

নৌকা প্রতীক নিয়ে মো. আতিকুল ইসলাম পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর লাঙ্গল প্রতীকে মোহাম্মদ শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। এ নির্বাচনে ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পড়েছে। মো. আতিকুল ইসলাম ডিএনসিসির প্রতিষ্ঠাতা মেয়র প্রয়াত আনিসুল হকের স্থলাভিষিক্ত হলেন।

২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ১৮ ওয়ার্ডে কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনও হয়।

এ ছাড়া ডিএনসিসির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদেও এদিন ভোট হয়েছে।

এ নির্বাচনে ডিএনসিসির মেয়রের সঙ্গে দুই সিটিতে ৩৬টি ওয়ার্ডে প্রথমবারের মতো ৪৮ জন (সংরক্ষিতসহ) নতুন কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার ওসমান গনি মারা যাওয়ায় তার ওয়ার্ডেও উপনির্বাচন হয়। নবনির্বাচিত কাউন্সিলররাও আজ শপথ নিয়েছেন।