সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তিতে দুর্বার আন্দোলন গড়ে তুলুন: ফখরুল

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৯২ মিনিট পড়া
খালেদা জিয়ার মুক্তিতে দুর্বার আন্দোলন গড়ে তুলুন: ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে হলে সংগঠনকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, প্রতিটি মামলাতেই তিনি জামিনযোগ্য বলে মন্তব্য করেন বিএনপি মহাসিচব।

তিনি বলেন, এসব মামলায় অন্য যাদের নাম আছে, তাদের সবার জামিন হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটক রাখা হচ্ছে।

‘এর একটিই কারণ যে, দেশনেত্রী জনগণের কাছে গণতন্ত্রের মাতা হিসেবে অভিষিক্ত হয়েছেন। কারণ যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই তিনি আপসহীনভাবে সামনে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। এই ইতিহাস দেশবাসীর জানা।’

মির্জা ফখরুল আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে ৯৮ হাজারের বেশি মামলা দেয়া হয়েছে, আসামির সংখ্যা ২৫ লাখের ওপরে। এভাবে তারা অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আজকে তারই আয়োজন তারা সম্পন্ন করেছে।

‘কিন্তু তারা জনগণের কাছে ধরা পড়ে গেছে, বিশ্ববাসীর কাছে ধরা পড়ে গেছে। গত যে নির্বাচন তারা করেছে, সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগের দিন রাতেই তারা ভোট ডাকাতি করেছে।’

দেশের মানুষ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়েছে, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সে জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।