সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

গ্যাসের দাম বাড়ানো যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৯২ মিনিট পড়া
গ্যাসের দাম বাড়ানো যাবে না: মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্যাসের দাম বৃদ্ধির সরকারি উদ্যোগের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। বাড়ালে জনগণ তা প্রতিহত করবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এবং বাংলাদেশ ছাত্র ফোরাম যৌথভাবে এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। তারই ধারবাহিকতায় গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে।

জনগণ বিএনপির পক্ষে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপির শক্তি কোথায়? বিএনপির শক্তি সাধারণ মানুষের কাছে। তাই কোনো শক্তিই বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাবে না। জনগণ রুখে দাঁড়াবে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দলটির মহাসচিব বলেন, সারা দেশে লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এর উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটিই- এই (বিএনপির) রাজনীতি যারা করে, এই রাজনীতির চিন্তা যারা ধারণ করে, তাদের নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্ত এই রাজনীতি সাধারণ মানুষ করে। এটিকে মানুষের হৃদয় থেকে সরানো যাবে না।

বিএনপিকে ধ্বংস করা যাবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার লক্ষ্য করেছি, বিএনপিকে যতই ধ্বংস করে ফেলার চেষ্টা করা হোক, বিএনপি আবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। কারণ এই রাজনীতি মানুষের অন্তরে গেঁথে আছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলু, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।