লাইফ স্টাইল

গোপন ইচ্ছা পূরণ হবে মেষের, কুম্ভের দাম্পত্য সম্পর্ক ভালো যাবে

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৪ ও ৬। শুভ বার রবি ও শুক্র। শুভ রত্ন হীরা ও গার্নেট।

 

প্রকৃতিগতভাবে আপনি কৌশলী ও খেয়ালী। নিজের মত ও পথে চতে চান। নিজের মত আপনি যেমন নিঃসংকোচে ব্যক্ত করতে পারেন, তেমনি পারেন স্বমতে দৃঢ়তা প্রদর্শন করতে। পরিচিতরা অধিকাংশ সময় আপনাকে বুঝতে পারবে না বা ভুল বুঝবে। তবে বাধা ও বিরোধিতা আপনাকে সহজে টলাতে পারবে না। নতুন ও ব্যতিক্রমী বিষয় সহজে আপনাকে আকৃষ্ট করবে। বিচিত্র ও অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ বহুলাংশে নিয়ন্ত্রণ করবে আপনার জীবন।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

যেকোনো যৌথ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। নিজের মতাদর্শ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্যও দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। কর্মপরিবেশ ভালো থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কর্মসংস্থান অথবা বিদেশযাত্রার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যাবে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

সামগ্রিকভাবে দিনটি খুব একটা শুভ নয়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দাম্পত্য বিরোধের অবসান হতে পারে। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলই ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। বিনোদনমূলক কাজে অংশ নিতে পারেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। কোনো কারণেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। গলা সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রয়োজনে প্রতিবেশীদের কোনো সহযোগিতা পেতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পড়াশোনায় মন বসাতে পারবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মানসিক প্রশান্তি বজায় থাকবে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর খুব একটা ভালো যাবে না। রোগ-ব্যাধিকে অবহেলা না করলে ভালো করবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমার কোনো আশঙ্কা থাকলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

সূত্র: এনটিভি