সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

চীনে ফোর্ডের বিক্রি বেড়েছে ২৪ শতাংশ

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চীনে ফোর্ডের বিক্রি বেড়েছে ২৪ শতাংশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে চীনের বাজারে ফোর্ডের গাড়ি বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানিয়েছে ফোর্ড মোটর করপোরেশন।

 

এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা হয়, চ্যাঙগান ফোর্ড অটোমোবাইল সেপ্টেম্বরে চীনের বাজারে ৮৪ হাজার ৩৩৫টি গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে। আর প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) তাদের বিক্রিত গাড়ির সংখ্যা ছয় লাখ ৬৩ হাজার ২৮২টি। আর জিয়াংলিং মোটর করপোরেশনের সেপ্টেম্বরে বিক্রিত গাড়ির সংখ্যা ২৩ হাজার ৪১৬টি এবং নয় মাসে এক লাখ ৮২ হাজার ৬২৯টি।

 

সব মিলে প্রথম নয় মাসে চীনের বাজারে প্রায় নয় লাখ গাড়ি বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এ অটোমেকার কোম্পানি।

 

প্রতিষ্ঠানটির ইকোস্পোর্ট, কুগা, এজ, এভারেস্ট অ্যান্ড এক্সপ্লোর, নেভিগেটরসহ বিভিন্ন মডেলের জনপ্রিয়তাই গাড়ি বিক্রি বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখছে ফোর্ড।

সূত্র: বাংলা নিউজ