সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পাপুয়া নিউগিনিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। নেই কোনো সুনামি সর্তকতাও।

 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাবায়ুল থেকে ১৮২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৫৭ কিলোমিটার।

 

বুধবারের (১২ অক্টোবর) এ ভূমিকম্পের মাত্রা প্রাথমিক ৫.৯ বলা হলেও পরে তা কমিয়ে ৫.৮ করা হয়।

সূত্র: বাংলা নিউজ