সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে রাবি ছাত্রলীগের কার্যক্রম

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৯৩ মিনিট পড়া
মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে রাবি ছাত্রলীগের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় হলো। দীর্ঘ এই সময় ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই দেশের বৃহৎ এই ছাত্র সংগঠনটির রাবি শাখা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। একইসঙ্গে দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত হল কমিটিও দিতে পারেনি সংগঠনটির বর্তমান কমিটির নেতাকর্মীরা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন গত অক্টোবর রাবিতে সাংগঠনিক সফরে এসে দ্রুত নেতাকর্মীদেরকে হল কমিটি গঠনের নির্দেশ দেন। কিন্তু এতেও লাভ হয়নি। ফলে একদিকে হল কেন্দ্রীক সাংগঠনিক কার্যক্রম যেমন স্থবির হয়ে পড়েছে, তেমনি অন্যদিকে হল কমিটির পদ প্রত্যাশীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে ছাত্রলীগ বলছে, খুব শীঘ্রই হল কমিটি দেওয়া হবে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই হল কমিটি গঠনের নির্দেশ দেওয়া থাকলেও হল কমিটি দিতে পারেনি বর্তমান কমিটির নেতাকর্মীরা। বিভিন্ন সময়ে হল কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়নের মুখ দেখেনি। গতবছরের ১৩ অক্টোবর রেজওয়ানুল হক চৌধুরী শোভন রাবিতে আসেন। সে সময়ে তিনি নেতাকর্মীদেরকে দ্রুত হল কমিটি গঠনের নির্দেশ দেন। এরপরও হল কমিটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি রাবি শাখার বর্তমান কমিটির নেতাকর্মীরা। এ নিয়ে নেতাকর্মীদের একাংশ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
হল কমিটির পদপ্রত্যাশী কয়েকজন নাম প্রকাশ না করে বলেন, নতুন কমিটি না হওয়ায় মিছিল-মিটিংসহ সাংগঠনিক কার্যক্রমে নেতাকর্মীদের উপস্থিতি অনেক কমে গেছে। ছাত্রলীগের পদপ্রত্যাশী যারা দীর্ঘদিন থেকে পরিশ্রম ও সময় দিলেও কোন ফল পাচ্ছেন না।

সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জেলা শাখার মর্যাদা পেয়ে থাকে। জেলা শাখার মেয়াদ এক বছর। জেলা শাখাকে এই সময়ের মধ্যেই নবনির্বাচিতদের হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদনক্রমে ৯০ দিন সময় বৃদ্ধি করা যাবে। এই সময়ের মধ্যে সম্মেলন না হলে জেলা কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাহী সংসদ আহ্বায়ক/অ্যাডহক কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে আহ্বায়ক/অ্যাডহক কমিটি বাতিল বলে গণ্য হবে এবং কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে জেলা শাখার জন্য নির্ধারিত নীতিগুলো বিশ্ববিদ্যালয়ের কমিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে। হিসেব অনুযায়ী, এক বছর দুই মাস পূর্বেই রাবি শাখার মেয়াদ হলেও পরবর্তী সম্মেলন কবে হবে, হল কমিটি কবে হবে তা এখনও ধোঁয়াশাই রয়ে গেছে। ফলে ক্ষোভ সৃষ্টির পাশাপাশি নেতাকর্মীরা নিজেদের মধ্যে গ্রুপিংয়ে জড়িয়ে পড়ছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘চলতি বছরের এপ্রিল মাসে হল কমিটি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বক্তব্য জানতে একাধিকবার তাকে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

স/শা