লাইফ স্টাইল

গরমে ক্লান্তি কমাতে…

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গরমকাল প্রায় চলেই এসেছে। এ সময়ে খুব ক্লান্তি লাগা কিংবা ঘুমঘুম ভাব হওয়া স্বাভাবিক বিষয়। তবে কিছু নিয়ম মেনে চলার পাশাপাশি বিশেষ খাদ্যাভ্যাসে আপনার ক্লান্তিবোধ কমে যাবে অনেকটাই—

ব্যায়াম : ব্যায়াম কেবল আপনাকে ‘ফিট’ রাখবে না, ক্লান্তিভাবও কমাবে। সাঁতার কাটা, দৌঁড়ানো কিংবা ১৫-২০ মিনিট একটানা হেঁটে ব্যায়ামের কাজটি সারতে পারেন।

মেডিটেশন : ক্লান্তি কমাতে মেডিটেশন বা ধ্যানও একটি ভালো উপায় হিসেবে স্বীকৃত। এতে যেকোনো কাজের প্রতি মনোযোগ যেমন বাড়ে, কমে ক্লান্তিভাবও।

কলা : এই ফল দারুণ স্বাস্থ্যপ্রদ, শক্তিদায়কও বটে। কলা, প্রাকৃতিক চিনি যেমন—শুক্রজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজসমৃদ্ধ। এই গরমে কলা আপনাকে কার্যকর শক্তি জোগাবে, ক্লান্তিও দূর করবে।

দই : এতে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম থাকে। আপনি যেসব খাবার গ্রহণ করেন, সেগুলো থেকে শক্তি নিঃসরণে সহায়ক ভূমিকা রাখে দই। এ ছাড়া এতে আছে পর্যাপ্ত মিনারেলসহ কার্যকরী তরল, যা আপনাকে এই গরমে ক্লান্তি থেকে দূরে রাখবে।

আপেল : এটি ভিটামিন-সি এবং বি কমপ্লেক্স সমৃদ্ধ ফল, যা আপনাকে গরমে শক্তি জোগাবে।

তুলসী : এক কাপ সিদ্ধ পানিতে পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা নিন; চার-পাঁচ মিনিট সেদ্ধ করুন। এরপর মধু মিশিয়ে পান করুন। এতে ক্লান্তি দূর হয়ে যাবে।