সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কূটনীতিকদের সঙ্গে কামাল-ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
কূটনীতিকদের সঙ্গে কামাল-ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকতি দেশের কূটনীতিকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পযর্ন্ত গুলশান-২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় এ বৈঠক হয়।

আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের ব্যাপারে বিএনপি অথবা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মিডিয়ায় কিছু জানানো হয়নি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।