সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

তুরস্কে একে পার্টি’র অফিসে হামলা, পার্লামেন্ট সদস্য নিহত

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
তুরস্কে একে পার্টি’র অফিসে হামলা, পার্লামেন্ট সদস্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের দিয়ারবাকির ডিকেল জেলায় ক্ষমতাসীন দল একে পার্টি’র অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে দেরায়ান আক্তারত নামে এক পার্লামেন্ট সদস্য নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এর আগেও দেরায়ানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় তিনি বেঁচে গিয়েছিলেন।

 

এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। তবে ধারণা করা হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

 

এদিকে এ ঘটনার একদিন আগে দিয়ারবাকির ওজালপ জেলায় অস্ত্রধারীর হামলায় নিহত হন দলটির আয়েদিন মুস্তু নামে অপর একজন নেতা।

সূত্র: বাংলা নিউজ