সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ফখরুল সাহেব ইদানিং অবান্তর কথা বলছেন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৯৩ মিনিট পড়া
ফখরুল সাহেব ইদানিং অবান্তর কথা বলছেন: তথ্যমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের গণতন্ত্রের সঙ্গে ঢাকার চকবাজারের ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র নেই বিধায় চকবাজারে আগুন লেগেছে, ফখরুল সাহেবের এসব বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

আজ শনিবার চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় লেনের নিজের বাসভবনে কবি আবদুর রউফ এর কাব্যগ্রন্থ ‘দৃষ্টির গোপন গহীনে’ ও কবি মনজিল মুরাদ লাভলু’র কাব্যগ্রন্থ ‘ভাঁজ ভাঙ্গা ঘ্রাণ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘দেশে গণতন্ত্র নেই বলেই রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুন লেগেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সম্পর্কে আমার ধারণা অনেক উচুঁ ছিল। কিন্তু ইদানিং তিনি অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নাই বিধায় চকবাজারে আগুন লেগেছে এটি কী রকম দায়িত্ব-জ্ঞানহীন কথা, তা বলার অপেক্ষা রাখে না। এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল প্রকারান্তরে অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে তাই জানালেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি দেশে গণতন্ত্র নাই দাবি করে মানুষের ওপর পেট্টোল বোমা নিক্ষেপ করে পাঁচশ’র বেশী মানুষকে হত্যা করেছে। সাড়ে তিন হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার নাম দিয়ে। সে সময় পেট্টোল বোমা মেরে মানুষকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছিল ঠিক একইভাবে চকবাজারের অগ্নিকাণ্ডের সঙ্গে কোনো যোগসুত্র আছে কিনা মির্জা ফখরুলের বক্তব্য একই ধরণের নাশকতার দিকে ইঙ্গিত করে।

হাছান মাহমুদ বলেন, চকবাজারের আগুনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এই কথার মাধ্যমে এটিই ব্যাখ্যা দেয়া যায়, পেট্টোল বোমার ঘটনাগুলোর মতো চকবাজারের আগুনের ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততা আছে কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

অবান্তর কথা না বলে প্রতিবেশী দেশগুলো থেকে শিক্ষা নিতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতে ৪২ জন জওয়ানের মৃত্যুর ঘটনায় সেখানের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। কয়েক মাস পর নির্বাচন। এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দল বলেছে, আমরা সরকারের সঙ্গে আছি। সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে সেটার সঙ্গে আমরা আছি, থাকবো।

তিনি বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুরো দেশ আজ শোকাহত, মানুষ শোকার্ত। মানুষ কিছু করতে না পারলেও নিহত-আহতদের জন্য অন্তত প্রার্থনা করছে। এই সময়ে একটি দায়িত্বশীল দল হিসেবে তাদের উচিত ছিল, জাতীয় ঐক্য প্রদর্শন করা। সেটি না করে যে কোনো ঘটনার মধ্যে রাজনীতি নিয়ে আসা সমুচিত নয়। এ ধরনের কথা বলে তারা বরং তাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছেন।

একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ-সাহিত্যিক ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক সেকান্দার চৌধুরী, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী লেখক ও গবেষক জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।