সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতের নাম আব্দুর রশিদ (৫০)। পুলিশের দাবি, নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গভীর রাতে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মাঠে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ পরে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে তল্লাশি করে গুলিবিদ্ধ আব্দুর রশিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কথিত বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আব্দুর রশিদের নামে বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।