সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘গণতামাশার’ অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলব: কাদের

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
‘গণতামাশার’ অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলব: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণশুনানি কাকে বলে? গণশুনানি না গণতামাশা? গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলব।’

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে মতবিনিময় শেষে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণশুনানির জন্য সরকার কোনো জায়গা দিচ্ছে না- জাতীয় ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান তো আছে।

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে-নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই পঙ্গু হয়ে যাবে।

তিনি বলেন, সমালোচনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। বিরোধী দল না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না। কোনো ভুল করে থাকলে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা থেকে আমরা শুদ্ধ হতে পারি।

১৪ দলের সমালোচনা নিয়ে আওয়ামী লীগে কী ভাবে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিকদের সমালোচনার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনাটি দরকার।

তিনি বলেন, এ সমালোচনা সংসদের বাইরের গণতন্ত্রে ইতিবাচক। গঠনমূলক বিরোধী দলের মাধ্যমে সংসদ আরও গতিশীল হতে পারে।

ওবায়দুল কাদের আরও বলেন, এ সমালোচনাগুলো আমাদের প্রয়োজন আছে। যদি আমরা কোনো ভুল করি, ভুলকে সংশোধন করার জন্য এ সমালোচনার প্রয়োজন। এটা অব্যাহত থাকলে গণতন্ত্রের জন্য ভালো।