সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কাশ্মীরে আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা, আহত ৮

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
কাশ্মীরে আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা, আহত ৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শোপেয়িন জেলায় আধাসামরিক বাহিনীর ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে একজন জওয়ানসহ আহত হয়েছেন ৮জন।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) বাহিনীর ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় তারা পাম্পোরের ইন্টারপ্রিনিওরশিপ ডেভলপমেন্ট ইনস্টিটিউট’র কাছে টহল দিচ্ছিলো। এর আগে সেখানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলা নিউজ