সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াত নিষিদ্ধের জন্য যেকোনো সময়ই উপযুক্ত: কাদের

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
জামায়াত নিষিদ্ধের জন্য যেকোনো সময়ই উপযুক্ত: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

একাত্তরের মানবতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে সব সময়কেই উপযুক্ত বলে মনে করে আওয়ামী লীগ। তবে বিষয়টি বিচারাধীন হওয়ায় সরকার এ বিষয়ে এখনই কিছু করতে পারছে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, অতিসম্প্রতি জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ ও দলটির গুরুত্বপূর্ণ নেতা মজিবুর রহমান মঞ্জুর বহিস্কারের পর জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংস্কারের দাবি জোরালো হয়।একাত্তরের ভূমিকার জন্য দলটির পক্ষ থেকে জাতির কাছে ক্ষমতা চাওয়ার দাবি উঠে।সেই সঙ্গে জামায়াত বিলুপ্ত হয়ে নতুন সংগঠন করার বিষয়টিও সামনে চলে আসে।পাশাপাশি জামায়াত নিষিদ্ধের দাবিও উঠে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াত নিষিদ্ধ করার জন্য সব সময়ই উপযুক্ত। বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না। কিন্তু এখানে আদালতের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, একটা কনস্টেইন্ট আছে। আদালতের একটা ভারডিক্টের ব্যাপার আছে। সেটাকে তো আমরা উপেক্ষা করতে পারি না।

বিচার বিভাগের প্রতি সরকার ও ক্ষমতাসীন দল আস্থাশীল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস। বিচার বিভাগ একটা সিদ্ধান্ত নেয়ার আগেই আমি তো সেটাকে ভায়োলেট (অমান্য) করতে পারি না।আদালতের রায়ের আগেই এ বিষয়ে সরকার কিছু করতে পারে না।

এ সময় উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় আওয়ামী লীগ হতাশ নয় বলেও জানান ওবায়দুল কাদের।