সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ইয়েমেনে ‘সৌদি জোটের’ যুদ্ধবিমান হামলা চালিয়েছিল

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
ইয়েমেনে ‘সৌদি জোটের’ যুদ্ধবিমান হামলা চালিয়েছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইয়েমেনের রাজধানী সানায় এক শেষকৃত্য অনুষ্ঠানে সৌদি যৌথবাহিনীরই একটি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছিল বলে সৌদি আরব গোপনে স্বীকার করেছে। সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর ঐ হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়।

 

শনিবারের ঐ হামলার বিষয়ে একটি তদন্ত শুরু করেছে সৌদিরা।

 

সানায় বিমান হামলায় নিহতদের সিংভাগই ছিল বেসামরিক নাগরিক এবং গত দুবছর ধরে চলে আসা যুদ্ধে হতাহতের দিক দিয়ে সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে এটি একটি।

 

এঘটনায় সৌদি আরবের সাথে তদন্তে যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের বেশ কয়েকটি মিত্র দেশ।

 

এর আগে জাতিসংঘের প্রধান মানবাধিকার কর্মকর্তা, জাঈদ রা’দ আল হুসেইন, ঐ ঘটনায় সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

 

তাঁর একজন মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন “দায়িত্ব কাউকে নিতে হবে, এখানে ন্যায়বিচারের প্রয়োজন রয়েছে। দায়িত্ব এবং ন্যায়বিচার না থাকার কারণে এধরণের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যাচ্ছে। এধরণের দায়মুক্তি চলতে পারে না”।

_91757864_e84986de-de73-4dba-9aad-429fb2a990d5

শনিবারের সেই হামলাটি এতটাই ভয়াবহ ছিল যে, ব্রিটেনও তদন্তে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। ব্রিটেনের সেই অনুরোধে সায় দিয়েছে সৌদিরা।

 

রিয়াদ বলছে, যুক্তরাষ্ট্রও তদন্তের সাথে সম্পৃক্ত রয়েছে।

 

তবে মানবাধিকার গোষ্ঠিগুলো একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে আসছে।

 

সৌদি সূত্রগুলো বলছে, তদন্তে বিমানের ডাটা রেকর্ডিং, প্রত্যক্ষদর্শীদের সাক্ষী এবং সামরিক গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা হবে।

 

ইয়েমেনে সৌদি গোয়েন্দা বাহিনীর অনেক তথ্যদাতা রয়েছে। সুতরাং, সেই শেষকৃত্য অনুষ্ঠানে যে কিছু হুতি বিদ্রোহী নেতা এবং সৌদি মিত্র উপজাতি নেতারাও রয়েছে সেটি সৌদি সামরিক কর্মকর্তাদের জানা থাকার কথা।

 

তবে বিমানের পাইলট নিজেই বোমা ফেলেছে নাকি তাকে উচ্চপর্যায় থেকে হামলা চালানোর নির্দেশনা দেয়া হয়েছিল সেটি এখনো পরিষ্কার নয়।

 

সৌদি একজন কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সৌদিদের পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হবে না। তদন্ত শেষ হতে কত সময় লাগবে তাও নিশ্চিত নয়।

সূত্র: বিবিসি বাংলা