জাতীয়

‘সংখ্যালঘু তারাই, যারা নৃশংসভাবে মানুষ হত্যা করে’

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। সংখ্যালঘু তারাই, যারা নৃশংসভাবে মানুষ হত্যা করে।’

 

সোমবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন পূজা মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার-যার উৎসব সবার। এখানে যারা ধর্ম কায়েমের কথা বলে মানুষ হত্যা করে তারাই মূলত সংখ্যালঘু, আর বাকিরা সবাই বাঙালি।’

 

তিনি বলেন, সবার পাশে আজ নিরাপত্তার বাহিনীর সদস্যরা আছেন। এজন্য দেশের সব পূজা মন্দিরে ২৪ ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুধু তাই নয়, দেশের আপামর জনগণ আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এজন্য আমরা খুব দ্রুতই আজ জঙ্গিবাদের বিরুদ্ধে সফল হতে পারছি।

 

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘জঙ্গিরা যেখানেই থাকুক, তারা নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়বেই। কারণ জাতি আজ ঐক্যবদ্ধ। যারা জঙ্গিদের অর্থের যোগান দিচ্ছে, তারা এক-এক করে ধরে পড়ছে। আর এতেই বোঝা যায় তাদের শক্তি এখন কমে আসছে।’

সূত্র: বাংলা নিউজ