সদ্য প্রকাশিত
রাজনীতি

আ. লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আ. লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না : কৃষিমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা কোনো দল ও জাতির হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না। ধর্ম যার যার, উৎসব সবার- আওয়ামী লীগ এমনটাই মনে করে।’

 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুরের নকলা উপজেলা সদরের কালীমাতা মন্দিরের দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

 

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ বি এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সূত্র: এনটিভি