সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আ’লীগের সম্মেলন অক্টোবরে: কাদের

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আ’লীগের সম্মেলন অক্টোবরে: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অক্টোবরের ২৩ তারিখে আমাদের সবশেষ সম্মেলন হয়েছিল, আমরা ফের অক্টোবরেই জাতীয় সম্মেলন করার চিন্তা করছি।প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আমার এ ব্যাপারে কথা হয়েছে।

এ সময় ঐক্যফ্রন্টের গণশুনানিকে ‘গণতামাশা’ হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, গণশুনানি তো গণতামাশা হবে। গণশুনানির প্রধান বিচারপতি যে ড. কামাল হোসেন হবেন তা তো সেই মিটিংয়েই তারা উল্লেখ করেছেন। তাহলে কি সেটা কি গণশুনানি না গণতামাশা হবে? যে গণশুনানির প্রধান হিসেবে বিচারপতি ড. কামাল হোসেনের নাম আসে তা গণশুনানি নয় গণতামাশা হবে।

উপজেলায় দলীয় মনোনয়ন বদলানোর কারণ হিসেবে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে যাঁদের মনোনয়ন দেয়া হয়েছিল, তাঁদের মধ্য থেকে কয়েকজনের নামে অভিযোগ আসায় সেসব ক্ষেত্রে মনোনয়নে পরিবর্তন আনা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, মির্জা আজম।