সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চল দাগেস্তানে বিশেষ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে রাশিয়ান সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
সংবাদে বলা হয়, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন তিন জঙ্গি সদস্য।
সূত্র: বাংলা নিউজ










