সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে মহিলা দলের চিঠি

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে মহিলা দলের চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্যাতিত ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে মহিলা দল।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের যৌথ স্বাক্ষরে ৭৮টি সাংগঠনিক জেলা শাখায় এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী মহিলা দল ইতিমধ্যে সারা দেশে আওয়ামী সরকার ও তার ক্যাডার কর্তৃক মামলা-হামলায় জর্জরিত এবং নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।

আগামী ৭ দিনের মধ্যে জেলা/মহানগরে স্ব-স্ব নির্বাচনী এলাকার উপজেলা/থানায়/পৌরসভায় মামলা-হামলায় জর্জরিত ও নির্যাতিতদের নামের তালিকা (সম্ভব হলে মামলা নম্বর) কেন্দ্রে পাঠানোর অনুরোধ জানানো হয়।

mohila.central16@gmail.com-এই মেইলের মাধ্যমেও তথ্য পাঠানো যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।