সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদ গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদ গুরুতর অসুস্থ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামান ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে কারও সঙ্গে কথা বলতে পারছেন না ৬৭ বছর বয়সী এ রাজনীতিক।

১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়।

জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

কাজী আসাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ইয়াসমিন আসাদ।

তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর সক্রিয় রাজনীতি করার পরও ঢাকায় তাদের নিজের বাড়ি নেই। রামপুরায় দুই কামরার একটি বাসায় ভাড়া থাকেন।

অসুস্থতার আগে কাজী আসাদ ছোট ঠিকাদারি করতেন। বর্তমানে কোনো সঞ্চয় নেই তার। যা ছিল তাও শেষ হয়েছে চিকিৎসায়।

 

সূত্র: যুগান্তর