সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

নিজের খামারের শুকরই খেল নারীকে!

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
নিজের খামারের শুকরই খেল নারীকে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:  

নিজের খামারের পোষা শুকরের আক্রমণের শিকার হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন রাশিয়ার এক নারী। আর এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যাঞ্চলীয় উডমুরটিয়া জেলায়। বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নিহত ওই নারীর একটি শুকরের খামার ছিল। ঘটনার দিন শুকুরদের খাবার দিচ্ছিলেন তিনি। এমন সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে শুকুরদের দঙ্গলে পড়ে যান। এ সময় শুকুররা তার ওপর ঝাঁপিয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। পরে তার স্বামী তাকে মৃত অবস্থায় খামারে খুঁজে পান। কিন্তু ততক্ষণে ওই নারীর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও মুখ ছিঁড়ে খেয়ে ফেলেছে শুকুররা। খবর পেয়ে ঘটনার তদন্তে এসে স্তম্ভিত হয়ে যান গোয়েন্দা কর্মকর্তারাও।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, পোষা শুকুররা সাধারণত এমন কাণ্ড ঘটায় না। কিন্তু এ ক্ষেত্রে সেই বিরল ঘটনাই ঘটেছে।

এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে এক কৃষককে এভাবেই হত্যা করেছিল তার খামারের শুকুররা।