সদ্য প্রকাশিত
রাজনীতি

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া মালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রায় এক বছরের বেশি সময় থেকে ঝুলে থাকার পর আজ রবিবার সকাল ৮টা থেকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।

এরপরে ৩ দফা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেও আওয়ামী লীগ প্রার্থীর মামলার কারণে ওই ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়।

এখন পর্যন্ত এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগম পাঁচ হাজার ১৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে।