সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

ঈদের আনন্দ নেই আড়ানী মহিলা কলেজের শিক্ষকদের

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬২ মিনিট পড়া
ঈদের আনন্দ নেই আড়ানী মহিলা কলেজের শিক্ষকদের

বাঘা প্রতিনিধি:
আর কয়েকদিন পর ঈদ-উল-ফিতর। ঈদের সেই আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। কিন্তু রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী আলহাজ্ব এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের ১৫ জন শিক্ষক-কর্মচারীর মাঝে কোন ঈদের আনন্দ নেই।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৯৯৯ সালে এই কলেজটি উচ্চ মাধ্যমিক শাখা এমপিও ভূক্ত হয়। ডিগ্রী শাখায় ১৫ জন শিক্ষক-কর্মচারী ২০০৩ সালে নিয়োগ দেয়া হয়। প্রায় ১৩ বছর ধরে তাঁরা কোন বেতন পাচ্ছেন না।
২০০৩ সালে থেকে কর্মরত অর্থনীতি বিভাগের প্রভাষক শবনাজ শিরিন সিল্কসিটি নিউজকে বলেন, বাড়ি অনেক দূরে বেতন নেই তবুও নিয়মিত কলেজ করতে হয়। কিন্তু এতগুলো বছর হয়ে গেলেও কোনো বেতন পাইনি। ফলে খুব সমস্যার মধ্যে আছি। চাকুরি বয়সে ১৩টি ঈদ পার করছি। বেতন ছাড়া ছেলে-মেয়েদের নিয়ে কিভাবে দিন যাপন করছি তা কেবল আমিই জানি।
ইতিহাস বিভাগের প্রভাষক আজিজুল হক মিঠু বলেন, ১৩ বছর ধরে চাকরি করছি, কিন্তু বেতন পাই না। এতে পারিবারিক ও সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হচ্ছি। রাষ্ট্রবিঞ্জান বিভাগের প্রভাষক তোফাজ্জল হোসেন একই কথা বলেন।
অধ্যক্ষ শাহাবাজ আলী বলেন, সরকারিভাবে এমপিওভূক্ত বন্ধ রাখা হয়েছে। ছাড় পেলে ডিগ্রী শাখাও এমপিও হবে। এছাড়া ডিগ্রী শাখাকে এমপিওভুক্ত করার ব্যাপারে চেষ্টা করছি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি শহীদুজ্জামান শহীদ বলেন, ডিগ্রী শাখা এমপিওভূক্তির বিষয়ে বাঘা-চারঘাট আসনের সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দৃষ্টিতে আছে। সরকার এমপিও ছাড় দিলে এই কলেজ এমপিওভূক্ত হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আবদুল মোকিম সিল্কসিটি নিউজকে বলেন, আমার জানা মতে কলেজটি সকল শর্ত অনেক আগেই পূরণ করেছে। সরকারিভাবে ব্যবস্থা নিলে এই কলেজ এমপিও হবে। তখন আর এই ১৫ জন শিক্ষক-কর্মচারীর কষ্ট থাকবে না।
স/শ