সিল্কসিটিনিউজ ডেস্ক:
চীনের চেচিয়াং প্রদেশে বহুতল একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ধসে পড়া ভবনের নিচে অনেকে আটকা পড়েছেন।

সোমবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা লোকজনকে উদ্ধারে কাজ করছে দেশটির উদ্ধারকর্মীরা।
সূত্র: বাংলা নিউজ










