সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চাকরি স্থায়ীকরণের দাবিতে অতিরিক্ত শ্রেণিশিক্ষকদের প্রতীকী অনশন

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
চাকরি স্থায়ীকরণের দাবিতে অতিরিক্ত শ্রেণিশিক্ষকদের প্রতীকী অনশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে প্রতীকী অনশন পালন করছেন অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা (এসিটি)।

মঙ্গলবার কর্মসূচির তৃতীয় দিন প্রেসক্লাবের সামনে ২৪০ উপজেলার প্রায় ২৫০ জন অনশনে অংশ নিয়েছেন।

অ্যাডিশনাল ক্লাস টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, আমাদের দাবি আদায়ের জন্য আমরা দুদিন ধরে এখানে অবস্থান করছি।

আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোন্যান্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হয়।

তবে এসব শিক্ষকর চাকরি স্থায়ী করার কোনো পদক্ষেপ নেয়া হয়নি।