সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিদেশে চিঠি দিয়ে ব্যর্থ বিএনপি: কাদের

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিদেশে চিঠি দিয়ে ব্যর্থ বিএনপি: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী।

প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ বিএনপি প্রত্যাখ্যান করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি।

কাঁচপুর সেতুর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এর উদ্বোধন করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি।