সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সদস্যরা।

শুক্রবার সকালে র‌্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি মিজানুর রহমান  বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।

সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

 

সূত্র:রাইজিংবিডি