সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

রাজশাহীর প্রয়াত সাংবাদিক ও পরিবারের মৃত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
রাজশাহীর প্রয়াত সাংবাদিক ও পরিবারের মৃত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর প্রয়াত সাংবাদিক এবং কর্মরত সাংবাদিকদের পরিবারের মৃত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব এনটিভি অফিসে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এই দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে দৈনিক যুগান্তরের প্রয়াত ব্যুরো প্রধান বুলবুল চৌধুরী এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপুর মা, বৈশাখী টেলিভিশনের আব্দুস সাত্তার ডলারের বীর মুক্তিযোদ্ধা পিতা, দেশ টিভি’র সোহেল রানার বীর মুক্তিযোদ্ধা পিতা, চ্যানেল আইয়ের আবু সালে মোঃ ফাত্তাহ’র পিতা,  সময় টেলিভিশনের সাইফুর রহমান রকির পিতা, জিটিভি’র রাশেদ রিপনের মা, চ্যানেল এসের সৈয়দ মাসুদের পিতা, কালের কন্ঠের রফিকুল ইসলামের পিতা, ফটো সাংবাদিক কবীর তুহিনের মা, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানের পিতা ও মাতা, এনটিভির শ.ম সাজু’র বোন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের ভাইসহ সাংবাদিকদের পরিবারের মৃত সদস্যদের আত্মার মাগফেরাত  কামনা করা হয়।

মাহফিলে আলোচনায় অংশ নেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল।

দোয়া মাহফিলে রাজশাহীতে কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।

স/অ