সদ্য প্রকাশিত
মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
নাটোর

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৪রাউন্ড গুলি, একটি ম্যাগজিন সহ বিল্লাল হোসেন (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার বিকেলে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

 

আটক বিল্লাল হোসেন বরিশাল জেলাল গৌরনদী এলাকার কলাবাড়িয়া গ্রামের আকবর হোসেনের ছেলে।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে  গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালানো হয়।

 

এ সময় বাসের যাত্রী বিল্লাল হোসেনের সীট থেকে বিদেশী পিস্তল, ৪রাউন্ড গুলি, একটি ম্যাগজিন সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মিজানুর রহমান আরো জানান, নাটোর-ঢাকা এবং নাটোর-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অস্ত্র চোরাচালানের জন্য  নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে অস্ত্র ব্যবসায়ীরা। মাঝে মধ্যেই এই মহাসড়কে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আটক করে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
স/শ