সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

বেরোবির দুই সাংবাদিককে ছাত্রলীগের মারধর: রাবি প্রেসক্লাবের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বেরোবির দুই সাংবাদিককে ছাত্রলীগের মারধর: রাবি প্রেসক্লাবের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-আমীন ও বাংলাদেশ প্রতিদিনের সোম্য সরকারকে ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান জয় কর্তৃক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা।

বুধবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় এক বিবৃতিতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষে এ নিন্দা জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ ইতিবাচক নেতৃত্বের নির্দেশ দিলেও ক্যাম্পাসগুলো ছাত্রলীগ নামধারী কতিপয় নেতা সন্ত্রাসীর ভূমিকা পালন করছে। তারা বিভিন্ন সময় কোন কারণ ছাড়াই শিক্ষার্থীদের ওপর হাত তুলছে। এমনকি সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা এখন নিত্য দিনের। তাই এসব সন্ত্রাসীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, দীর্ঘদিন হলে আসন পেয়েও উঠতে না পেয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) শহীদ মুখতার ইলাহী হলে সাংবাদিক আল-আমীন ও সোম্য সরকার ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া ও হল সভাপতি হাসান আলীর সাথে দেখা করতে যান। ছাত্রলীগ সভাপতির কথামতো সিটে ওঠতে গেলে কোন কারণ ছাড়াই সৌম্য সরকারকে মারধর ও সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান। এতে আল-আমীন সৌম্যকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেন ছাত্রলীগ নেতা জয়।

স/অ