সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

বগুড়ায় সুবিল খালে অজ্ঞাত ব্যক্তির পঁচন ধরা লাশ

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় সুবিল খালে অজ্ঞাত ব্যক্তির পঁচন ধরা লাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়া শহরতলির নুনগোলা চাঁদপুর আমবাগানের পাশে সুবিল খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) পঁচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যাকাণ্ড কী না তা নিশ্চিত হওয়া যাবে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, বুধবার সকালে সদর উপজেলার নুনগোলা চাঁদপুর এলাকায় সুবিল খালে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি লাশ ভাসতে দেখে জনগণ থানায় খবর দেন। দুপুরে লাশ উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মুখে দাঁড়ি, পরনে লুঙ্গি, ফুলহাতা চেক শার্ট ও হাফ হাতা স্যুয়েটার ছিল। লাশটি ২-৩ দিনের পুরাতন হওয়ায় পঁচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।