সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচনের একমাস পর আন্দোলনে বিএনপি

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
নির্বাচনের একমাস পর আন্দোলনে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস পর আন্দোলনে নেমেছে বিএনপি।

নির্বচনে ব্যাপক কারচুপির অভিযোগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটি মানববন্ধন কর্মসূচি পালন করে।

নির্বাচন পরবর্তী বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কদম ফোয়ারার মোড়, সচিবালয়মুখী সড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি শুরুর কথা থাকলেও নিধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকেন।বুধবার সকাল ১০টার পরপরই মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতাকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই আসতে শুরু করেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরেই লোকে লোকরণ্য হয়ে যায় প্রেসক্লাবের সামনে সড়ক। সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।