সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
বিচিত্র

গহীন বনে হারিয়ে যাওয়া শিশুকে বাঁচাল ‘বন্ধু’ ভাল্লুক

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
গহীন বনে হারিয়ে যাওয়া শিশুকে বাঁচাল ‘বন্ধু’ ভাল্লুক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গহীন জঙ্গলে তিন বছরের হারিয়ে যাওয়া শিশুকে প্রচণ্ড শীতে টানা দুই দিন দুই রাত আগলে রাখল কালো ভাল্লুক।

অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। গত মঙ্গলবার শিশুটি হারিয়ে যাওয়ার পর উদ্ধার কর্মীরা হেলিপ্টার ও ড্রোন দিয়ে তল্লাশির এক পর্যায়ে গত বৃহস্পতিবার একটি বিশাল কালো ভাল্লুকের কাছ থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর শিশু ক্যাসির কথা শুনে সবার চোখ চড়কগাছ। তার বন্ধু (ভাল্লুক) তাকে প্রচণ্ড শীতের মধ্যেও ঝোপের মধ্যে নিজের উষ্ণতা দিয়ে আগলে রাখে। গত দুই দিন ওই ‘বন্ধুর’ সঙ্গে খেলা করে কাটিয়েছে বলে জানায় সে।

শিশুটির ফুপি ব্রেন্না হাথাওয়ে ফেসবুক পোস্টে লেখেন, হিংস্র প্রাণীদের আবাসস্থল এ গহীন জঙ্গলে ভাল্লুকের ছড়াছড়ি। আমরা যে তাকে অক্ষত পাব তা চিন্তাও করিনি।

এটা রীতিমতো একটা অবিশ্বাস্য ঘটনা। আল্লাহ তাকে বাঁচানোর জন্য বন্ধু হিসেবে ওই ভাল্লুকটিকে পাঠিয়েছেন।