সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

তুরাগে ইটবোঝাই ট্রাক, ৪ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
তুরাগে ইটবোঝাই ট্রাক, ৪ জনের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

 সিল্কসিটিনিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার মরাগাঙ এলাকায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এরপর ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।

পরে সকাল সাড়ে ১১টা পর্যন্ত তুরাগে অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ট্রাকচালক মুজাহিদ মিয়া (২০), মো. শাহীন (৩২), ইটভাটার নিরাপত্তাকর্মী আবদুল কাদের (৪৫), মো. আরিফ (১৮।

আশুলিয়া থানার পরিদর্শক জাভেদ মাসুদ (তদন্ত) বলেন, চালক এবং তার সহকারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইটবোঝাই করে ট্রাকটি ইটভাটা থেকে বের হয়ে মহাসড়ক দিয়ে ১০০ গজ দূরে সুরু পথ দিয়ে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের তুরাগ নদের কমপক্ষে ৪০ ফুট গভীরে পড়ে যায় ট্রাকটি।

এতে ট্রাকের চালক, তার পাশে থাকা তিনজনসহ মোট চারজন নিখোঁজ হন। আর ট্রাকের উপরে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দু’টি ও ডুবরী দলের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি তীরে তোলা হয়েছে।