সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় বিএনপি ফেল করেছে: কাদের

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় বিএনপি ফেল করেছে: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় বিএনপি ফেল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি যে চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, সেটায় তারা ফেল করেছে। সব দেশেই তারা চিঠি লিখেছেন গণতান্ত্রিক বিশ্বে তাতে তো কেউ সায় দেয়নি। সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী ও নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন।’

সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন পূর্ববর্তী সংলাপে অংশ নেয়া ঐক্যফ্রন্টসহ ৭৫টি দলকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ২ তারিখ এটা একটা গার্ডেন পার্টি হবে। জাস্ট ভিউজ এক্সচেঞ্জ করতে পারেন তারা। প্লেজেন্টি এক্সচেঞ্জটিই মূলত প্রোগ্রাম, আর একটু চা-টা খাবেন একসঙ্গে। ফাঁকে ফাঁকে কথা বলা যাবে। তবে আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও তো অনেক কথা বলা যায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব না। তারা যদি যুক্তিসঙ্গত কোনো বিষয় সংসদে উত্থাপন করে সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।’

বিএনপি ও ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করতে এলে আলাপ-আলোচনা হতে পারতো।

ওবায়দুল কাদের বলেন, এটি আনুষ্ঠানিক সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও কথা বলা যায়। এখানে তারা এলে, কথা বললে সেখানে আলাপ-আলোচনা হতে পারত।

তিনি বলেন, কিন্তু তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা গণতন্ত্র সম্মত নয়। এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যে চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, সেটায় তারা ফেল করেছে। সব দেশেই তারা চিঠি লিখেছেন গণতান্ত্রিক বিশ্বে তাতে তো কেউ সায় দেয়নি। সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী ও নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব না। তারা যদি যুক্তিসঙ্গত কোনো বিষয় সংসদে উত্থাপন করে সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।

ব্রিফিংয়ে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, গণফোরামের দুই নির্বাচিত সদস্যের শপথ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে যে খবর এসেছে সেটি ইতিবাচক।

আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচন পূর্ববর্তী সংলাপে অংশ নেয়া ঐক্যফ্রন্টসহ ৭৫টি দলকে।