সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ডিএনসিসিতে আতিকুল, কিশোরগঞ্জে জাকিয়া পেলেন আ.লীগের টিকিট

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ডিএনসিসিতে আতিকুল, কিশোরগঞ্জে জাকিয়া পেলেন আ.লীগের টিকিট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। অন্যদিকে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শুন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন তার বোন সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এই কথা জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনয়ন দেওয়া হয়।

এদিকে মনোনয়ন বোর্ডের সভায় বরগুনার আমতলী পৌরসভায় মতিয়ার রহমান, পটুয়াখালী সদর পৌরসভায় কাজী আলমগীর ও খুলনার কালীগঞ্জ পৌরসভায় আশরাফুল আলমকে দলের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এর বাইরে ২৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওবায়দুল কাদের।

কিশোরগঞ্জ-১ ও ডিএনসিসিতে নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি।