সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জন্মদিনে শুভেচ্ছার জবাবে যা বললেন ফখরুল

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
জন্মদিনে শুভেচ্ছার জবাবে যা বললেন ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭১ তম জন্মদিন আজ।সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সংবাদ সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের তাক জন্মদিনের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছার জবাবও দিয়েছেন মির্জা ফখরুল। তবে জবাবটা একটু অন্যরকম।সাংবাদিকদের শুভেচ্ছার জবাবে হাস্যেজ্বল ফখরুল বলেন, বৃদ্ধকে জন্মদিনের কথা বলা মানে মৃত্যুর দিন ঘনিয়ে আসছে তা স্মরণ করিয়ে দেয়া। এখন জন্মদিন মানে জীবন থেকে আরও একটা বছর চলে যাওয়া তা মনে করিয়ে দেয়া।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, একাদশ নির্বাচন নিয়ে যে সব কথা এসেছে, যে সব রিপোর্ট এসেছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে যে, এটা কোনো নির্বাচনই হয়নি। নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে।

পুননির্বাচনের দাবি পুনব্যর্ক্ত করে তিনি বলেন, দেশের সব সচেতন মানুষ মনে করে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ঐক্যফ্রন্ট-বিএনপিসহ আমাদের জোট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করছি, যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারবে, জগণের সরকার প্রতিষ্ঠা হবে।

৩০ ডিসেম্বরের ভোটে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ করা হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপর জনগণের আস্থা বিনষ্ট হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে। সামগ্রিকভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে নামিয়ে দেয়া হয়েছে রাষ্ট্রকে।এই কাজটি আওয়ামী লীগই করেছে।