সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্য মানুষকে বোকা বানানোর চেষ্টা: ফখরুল

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর বক্তব্য মানুষকে বোকা বানানোর চেষ্টা: ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য ‘প্রতারণামূলক’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি। তারা (ক্ষমতাসীনরা) একটা ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, যা ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি। সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন। আবার এসেছেন, এসে তারা দেশ পরিচালনা করবেন। বলছেন বিরোধী দলকে জাতীয় সংসদে যাওয়ার জন্য। এটা আরও একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে। বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণের পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া দেন।

একাদশ সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান আবারও পরিষ্কার করে বিএনপি মহাসচিব বলেন, কীভাবে এটাকে সংসদ হিসেবে ধরে নেয়া হবে। আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। এই মুহূর্তে সংসদ যাওয়ার বা শপথ নেয়ার প্রশ্নই উঠতে পারে না।

তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন বাতিল করেন, আবার নতুন নির্বাচন দেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করেন। গ্রহণযোগ্য নির্বাচন দেন। সবাই অংশগ্রহণ করবে। তারপরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন হবে। আমরা তো আগেই বলে দিয়েছি। নতুন করে বলার কিছু নেই।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে যে ব্যাখ্যা তিনি দিয়েছেন প্রথমেই যে, কেন তার বিজয় হলো? সেই ব্যাখ্যাই প্রমাণ করে যে তারা আসলে কোনো বিজয় অর্জন করেনি। জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়ে ক্ষমতা দখল করে বসেছেন। প্রথম তার (প্রধানমন্ত্রী) ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে। কারণ সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেয়ার প্রয়োজন হয় না।

তিনি বলেন, ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকা, মিডিয়া এবং বিভিন্ন দেশগুলো বক্তব্যের মধ্যে এসেছে যে, এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং এখানে মানুষের মতামতের প্রতিফলন হয়নি। ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে।