সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭৫

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনে অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশকয়েকজন।

 

শনিবার (০৮ অক্টোবর) দেশটির রাজধানী সানায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: বাংলা নিউজ