সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

নিজের বীর্য নিজেরই শরীরে দেড় বছর, কী ফল পেলেন যুবক

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
নিজের বীর্য নিজেরই শরীরে দেড় বছর, কী ফল পেলেন যুবক

সিল্কসিটিনিউজ ডেস্ক

সিরিঞ্জের মাধ্যমে শরীরে নিজেরই বীর্য। কেন এমন কাজ করতে গেলেন যুবক?

অনলাইনে কিনেছিলেন ইঞ্জেকশনের সিরিঞ্জ। তার পরে সেই সিরিঞ্জের মাধ্যমে শরীরে ঢোকাতে শুরু করলেন নিজেরই বীর্য। না, কোনও শখের কারণে নয়, যন্ত্রণা থেকে বাঁচতে। এমনই আশ্চর্য এক ঘটনার কথা সামনে এসে পড়ায় বিস্মিত চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ— সবাই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনা আয়ারল্যান্ডের। পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন এক ৩৩ বছরের যুবক। সেই ব্যথা থেকে বাঁচতে নিজের উপরে ওই বিচিত্র ইঞ্জেকশন প্রয়োগ করেন তিনি। এক-দু’ দিন নয়, দীর্ঘ ১৮ মাস।

এমন অদ্ভুত চিকিৎসা পদ্ধতির কোনও নিদান চিকিৎসা শাস্ত্রে তো বটেই, কোনও ঘরোয়া টোটকা হিসেবেও শোনা যায় না।

নিজের উপরে এমন চিকিৎসা শুরু করার পরে তাঁর ডান হাত ক্রমেই লাল হতে শুরু করে। সেই সঙ্গে হাতটি ফুলেও যায়। চিকিৎসা শুরু হওয়ার পরে আপাতত সুস্থ ওই ব্যক্তি।

ঠিক কী ভাবে ওই আজব আইডিয়া এল ওই ব্যক্তির মাথায়, তা অবশ্য জানা যায়নি।